টাটকা নীল

রাস্তাগুলো দিশা খোঁজে প্রতি পদক্ষেপে

চিরকুট গুলো যুদ্ধ গলি পাড় করে

হেমন্তের কোনো রক্ত নিলাচ কীট আমার রন্ধ্রে বাস করে

জল্লাদ এখন ঘুমোয়, কোনো মৃদুলা আলোয় তার ঘুম ভাঙে

এক অকাল মৃত্যু তার দোরে এসেছে বর্ষার ভেজা কাক হয়ে

স্বপ্ন ভাঙে, জীবন্ত নাগিন আবার তলিয়ে যায়

ব্যালকনিতে নিস্তব্ধরা জটলা করে শব্দের দাবীতে

ব্যাবিলনের মৃত দাসী আবার জেগে ওঠে, শব্দ জাগে, জেগে ওঠে মরুদামামা

পিতাভ প্রদীপ ভয় পেয়ে নিভে যায়, হাওয়া গুলো ভয়তে থমকে দাঁড়ায়

এদিক সেদিক, গুঞ্জন ছোটে, তুমি তিলোত্তমার রন্ধনে বিষ ঢালো

আমার ঘুম ভাঙায় এক রাশ কর্কশতা, আর ফেনিল আকাশসমুদ্রের টাটকা নীল

Comments