ওরে ও মেয়ে
ওরে ও মেয়ে , কোন দিকটা দেখিস চেয়ে
তোর স্বপ্ন ভরা জগতে তুই বড় ছেলেমানুষ
ওরে ও মেয়ে তুই স্বপ্ন কেন দেখিস জেগে
তোর সুখ আরামের কথাটা ভাবলি বটে
তখন তোর বয়স কম, বেশি অবুঝ মন
পড়লি প্রেমে, তবে নাকচ ও হলি বটে
আরেক ধাপ এগোতে সাহসী টোটো
নিল তোর মন জিতে, ফিল্মী প্লটে
কথা সারলি খুঁজে পেলি মনের মতন কিছু
ধ্বংস হয়ে ধ্বংস করলি নিজের গোপন পর্দা
উল্টো দিকে তাকিয়ে দেখলি সেই হিরো
গোবেচারা, হয়ে মুষড়ে গেলি খান খান
তোর এক কপাট নৌকো জলে জাহাজ গেল ভেসে
ভাবলি তুই ভালোবাসা গঙ্গার থেকেও অপবিত্র
দুখের ভাগ বন্ধুদের সাথে করলি বন্টন
স্থিতিস্থাপক মনে চাষ করলি কলেজের বন্ধুত্ত
ওরে ও মেয়ে তারপর তোকে দেখে প্রেমে পড়ি
কথা বলবার সাহস সঞ্চয় করে উঠতে পারিনি কোনোদিন
তোর বন্ধু হবো কিভাবে সেই আশায় প্রহর গুনতাম
তবে তোর বাকি ছেলে বন্ধুগুলো কি তোর বন্ধুই ছিল
রাত ভেঙে কপাল ফাটল, তুই জানলিনা
সেদিন রাতে উদম মদের ঘোরে তুই যখন বেহুশ
বন্ধুত্বের কারিগররা তোকে খাদ্য ভেবেছিল
হুঁশহীন শরীরে আঙ্গুল দিয়েছিল, সেটাও বুঝিসনি
তুই খাদ্য ওরা খাদক, সেদিন আমার মন ও ভেঙেছিল
ভেবেছিলাম তোর মত মেয়ে অত্যন্ত খারাপ নোংরা
তারপর কলেজ ও যেতাম ক্ষনে ক্ষনে
তোর সাথে দেখা হয়ে গেল শীতকালের কুনো ব্যাঙ
দুবছর পরে আমি যখন বিদেশযাত্রী, তুই শব
তোর বাড়ির পাশে গেলে আজও শুনি তোর কথা
গলায় দড়ি, নগ্ন বেশ্যা , নোংরা পরিবার,
নস্ট করলি নিজেকে, নষ্টা হলি পাড়ায়।
Comments
Post a Comment