আধখাওয়া নন্দিনী

নূন‍্যতম সন্ধ‍্যার হাওয়ার খোঁজে য়ূভিন্তাস,
কারণ সে হাওয়াকে করেছে সেলাই।
"আদিত‍্য, তুমি পরম নন্দিনীকে খুজে নিও
কিন্তু যা পাওনি বলে আমায় দিলে ছেড়ে
যদি নন্দিনীতেও সেটা না থাকে,
তাকেও কি আধখাওয়া করে দেবে ছেড়ে?
পয়লা কামড় কি তুমি আমাকেই দিয়েছ?
নাকি সেখানেও আছে কোনো রুঢ় বাস্তব
যার জন্যে সন্ধ‍্যার বাতাস বালি ওড়ায়
আবার আমার শায়িত কুন্তলাও?"

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম