আমার দুঃখেরা
আমার দুঃখেরা কুয়াশায় হাঁটে
তোমার শরীরে তারা কাদাজল মাখে
সপ্তাজুড়ে কবিতারা করে আনাগোনা
রাতের বালিশ মোছে আমার এ যন্ত্রনা
ভালোবাসা ছেড়ে ভেসে যায় নৌকা
মাস্তুলে বসে লিখি আশাভরা কবিতা
গিটার বাজায় কোন মাঠের ওই ছেলে
নরম সুর খুঁজে পেত ভালোবাসা পেলে
পালকিতে বধূ তুমি, নতুনের ঘরে
প্রেমিককে ছেড়ে গেলে এ কেমন করে
শহরে বৃষ্টি নামে, প্রেমেরা ভেসে যায়
তোমার অভিশাপে কবিতারা ভিজে যায়
মেঠোপথে ধুলো ওড়ে, লেখারা থেমে যায়।
Comments
Post a Comment