ব্যার্থতা


প্রকান্ড সমুদ্রে ভাসমান এক অতি তুচ্ছ শব আমি,
গন্তব্যহীন চঞ্চল স্রোতের শিকার এই দেহ।
জর্জরিত লবণের মাঝে সুমিষ্ট বারির অভিলাষে ভেসেছিলাম, ব্যতিরেকে প্রেম,ভালোবাসা আর স্নেহ।।

স্বপ্ন গগনচুম্বী আর আশা ছিল বিদীর্ণ হৃদয়ে,
যৌবন কামনা আর বাসনা ছিল আমার দাস।
প্রত্যাখিত হয়েছি বারংবার,
নিয়তির অব্যর্থ শরাঘাতে,
লাঞ্ছিত অবকুণ্ঠিত মানসে অবশেষে অর্জিত কারাবাস।।

তবে কি খামতির খাতা পরিপূর্ণ হলো শেষে?
প্রচন্ড সৈকত মাঝে,
অজ্ঞাত এই নিঃসঙ্গ জলদেশে!!

যেখানে খেচরের নাই কোলাহল,
নাই নাবিকের আশাভরা সেই গান!
তবে ব্যর্থতাই কি শুধু আছে ইহলোক জুড়ে,
নেই মোর সন্মান!!

মুক্তার কদর জানে না ঝিনুক,
তাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে গড়ায় সে অলংকার।
যদি রত্নাকরের বলিদানই হয় তার যোগ্য পুরস্কার,
তবে সে সমাজ পাষণ্ড বড়োই, দি তাকে ধিক্কার।।

ব্যর্থতা আসলে অর্থহীন শব্দ এই জগৎ-সংসারে।
জেনে রেখো প্রিয়, মূল্য আছে ঐ নিথর শরীরেরও
প্রাণীদের ভোজ্য হিসেবে,
ঐ মহাশ্মশানের পাড়ে।।

  - রাজশেখর দত্ত

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম