নবীন স্বপ্ন
গোধূলি দিলো আমায় উদাস দিন
একলা পায়ে হলাম আরো রঙিন
গাড়িগুলো ডাক দেয় অচিনপুর
এলোমেলো চুলে তুমি সারাদুপুর
স্নিগ্ধ হয়ে এলে ভেজা সন্ধ্যেতে
দেখবো বলে বসে আছি আড়ালেতে
বৃষ্টি ভিজিয়ে গেল দুজনাকে
ভিজে চুলগুলো তোমার গাল ঢাকে
সরিয়ে দৃষ্টি দিলে আড়চোখে
নবীন স্বপ্নরা আমার মন মাখে।
Comments
Post a Comment