না পাঠানো চিঠি

সুপ্রভাত আমার অন‍্যতমা, তোমার যত্ন করে ভালোবেসে বানিয়ে তোলা টগর টা পড়লাম, বিশুদ্ধতায় ভরিয়ে দিলে সমস্ত মনটা। অলিন্দের প্রত‍্যেক গলিতে তোমার আনাগোনা টগর কে বানায় কৃষ্ণচূড়ার পালক। তোমার জন্যে জন্ম সার্থক, সফল তোমার বর্ণছটা। যে রঙে রাঙালে আমায় হৃদয়বাসী, সে রং নীলের অঞ্জনে তোমার ঠোটে ভালোবাসার কাব্য। চাঁদ ছুটে গেল দখিনের পথে, দূরেই কোথায় বাজছে তোমার গাঢ় নীলের নীরবতা, অক্ষিকোটর মেলে দেখ, দেখতে পাবে। যে গল্পে মাটি দিয়ে তোমায় বানানো, সেই মাটির কাব‍্যকারকে পড়িয়ে দেব তোমার জন্য বানানো ভালোবাসার নগ্ন হিরে। যত্ন করে তোমার টগর কে গড়ব অপরাজিতার মত করে।
                                                    -ইতি
                  -তোমার পরম প্রেমের পথিক।

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম