সম্পর্কের পিস হেভেন

একঘেয়ে জীবনের আবহাওয়া, নতুন করে খেলা হোক
বিচ্ছিন্নতার ইতিহাস ভুলে স্মৃতি আজ শুধুই মদ্যপ
পূর্ব পশ্চিম তোমায় খুজিনি কখনও অন্ধকারের ভিড়ে
সন্তান কাঁদছে কেন মৃত জননীর উদয় গভীরে
রক্ত যদি জমাট বাঁধে, মানুষ কেন নয়
মুখোশ কেন আত্মা পড়ে, বিরহের মিছিলে
তুমি ক্লান্ত হতে পারতে, পরের প্রেম নাই বা করলে
বাবা মা তোমায় গর্ব ভাবে, গর্ভে ভড়লে যা হয়
প্রেম তোমায় ফুল ভেবে শোকে, কর্পূর তুমি জ্বলন্ত
সূচনার জমিতে সত্য জন্মেছিল, তারা শেষে মৃত
যদি আরো সময় দিতে, আমি ব্লাকবোর্ডের চক হতাম
তোমার ওপর এঁকে যেতাম হরফের গ্রন্থমালা
কিছুদিন পর আমিও অন্য নারীতে লালসা পাই
লাল সবুজ বেগুনির মত তাকেও সত্যির উনুনে বসাই
ভালোবাসা নামক ফেরিওয়ালা কে বেঁচে দিই বিশ্বাসের জন্মবস্ত্র
মৈথুন হোক সবের আড়ালে, শরীরটাই আসলে বিষের অস্ত্র

রোজ বিকেলে সাইকেলে এপাড়া ওপাড়া তুমি আজও ঘুমন্ত
তোমার বাড়ির নিচে ফুটপাতে কোকিল-মনের বসন্ত
যদি দেখা হয় কোনো পোড়া মহাদেশে, আমি থাকব ঝোলাহাতে
তোমার হাতে অন্য একটা হাত, সবুরহীন সম্পর্কের পিস হেভেনে।

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম