মন খারাপের চিঠি
মন খারাপের চিঠি বয়ে নিয়ে এলে বাড়ি
ঝড় উঠেছে তোমার বুকে, অভিমানের সারি
গলার স্বর ভারী নিকষ, অশ্রুরা আজ বিক্ষিপ্ত
লোভ লালসায় পূর্ন আমি, তোমায় করেছি নিক্ষিপ্ত
রাত্র আর রাত্রির প্রেমের মত আমাদের ছিল বন্ধুত্ব
বহ্নিশিখার লেলিহান এ পুরছো তুমি উন্মুক্ত
বিরহব্যাথা লেশহীন আমার পাঁজর ভিতরে
ডাক দিলে কেন তুমি হৃদ উজানের প্রান্তরে
সুরভিত পুষ্প বিনয়ী শোভা মুগ্ধ ভূমি
পঞ্জিকার শুলে চড়ানো বিয়ের কনে তুমি
উল্কার আচর যেমন আকাশ গাত্র-বক্ষে পরে
তোমার কুমারী মেঠো পথে রক্ত বর্ণ ঝর্ণা ঝরে
কাতরে কাতরে মড়েছ বহু, এখন অজানার হাতে
অশ্রুসিক্ত বিগ্ধ আমি, তোমার এ পুষ্পশয্যার রাতে
তাকে নিয়ে ভালো থেকো সখি, দিও হৃদয়-খান
জানতে হবেনা ঘুণাক্ষরে, কর্কট নেবে আমার প্রাণ
Comments
Post a Comment