জোনাকিদের গান
আকাশে আমার তোমার মাটি মিশে
আমি জ্বলেছি তোমার লুসিফেরিনের বিষে
নীলনদের ধারে ঘুঙুর পড়ে তোমার নৃত্য
স্ফিংসের মত হতে পারি একদৃষ্টের ভৃত্য
উশ্রীর পাশে তোমায় খুজে পেতে পারি
কোনো মৃত কবির প্লানচেটে দেব পাড়ি
অন্ধ ছেলে বন্ধ হয়ে ছুটব তোমার পানে পানে
মিশবে আকাশ বাতাস, জোনাকিদের গানে গানে
Comments
Post a Comment