বয়েস পনেরো
বয়স তখন সবে পনেরো, প্রেম এল মনে
ভরে গেছিল রঙিন স্বপ্ন চোখের কোণে কোণে
উড়লাম আমি আমার কল্পনার জোয়ারে
নোঙর ফেলে জাহাজ ঢোকালে বুকের ভিতরে
বারেবারে ফিরে পেলাম নাবিক তোমায়
বাতিঘরে দাড়িয়ে বার্তা দিলে আমায়
মুখটা শুকনো করে সামনে আসা তোমার অভ্যাস
জানতাম সেদিন ই তুমি হবে প্রেমের জলজ্যান্ত লাশ।
তারপর কেটে গেল প্রায় বছর পৌনে ছয়
বাতিঘর আজ বাতিঘর আছে, শুধু বার্তা আমার নয়।
Comments
Post a Comment