ছোট্ট বিয়ে
স্বপ্ন জুড়ে তুমি শুধু করো আসা যাওয়া
বুকের রেণু ফুটল তোমার, এ কোন প্রেমের হাওয়া
গণিতের বই খুলে উপপাদ্যে তোমার নকশা
লেজেন্ডার কে বন্ধ করে, চোখ হয় ঝাপসা
তৃষ্ণ আমি, তৃষ্ণ তুমি, তৃষ্ণ এ দুটি মন
আমার বাড়ি তোমার মনের ঈশান কোণ
ছুটতে ছুটতে, দখিন হল শান্ত প্রেমের পাড়া
ব্ল্যাকহোলের সমস্ত আলো চুরি করলো কারা?
এ কোন স্পেসটাইম, দুমড়ে গেলো প্রেমের ভারে
চকিত নয়নে সজলতা পিপাসিত অশ্রু নদীর পাড়ে
মাঝ রাতে দমকা সমীরন জাগাইছে স্মিত বিশ্বাস
পদার্থ নিয়ে খেলতে গিয়ে অপদার্থে যত আশ্বাস
একদিন একটা রাত তোমার শরীরে মিশে
লাল করব তোমায়, আমার সতেজ সাদা বিষে
সেই রাতে তুমি চুল আঁকড়ে অগাধ ভাবে ফুসবে
হয়ত এইজন্যই একদিন আমায় অকাতরে দূষবে
রাতের বই যখন দেরাজের টিকটিকির খাদ্য
তোমার ওষ্ঠদেশে খোদাই করব কামনার সম্পাদ্য
ঘড়ির কাঁটা শব্দ করবে, তুমি রবে নাকো মৌন
ভর-শক্তি সূত্রে প্রমান হবে প্রেম নাকি সবই যৌন!
যদি সংখ্যা নিয়ে খেলি, তুমি আমাকে নিয়ে
হয়েই যাক না ছোট্ট করে, তোমার আমার বিয়ে।
Comments
Post a Comment