কলকাতা

এক চামচ কলকাতা, চেটে পুটে খান
উত্তর তার নয়নমনি, দক্ষিণ তার প্রাণ
মধ্য তার আছে বেঁচে উচ্চবাটি নিয়া
বানাইছে লবন-হ্রদ, আর আছে গড়িয়া
আর যদি সাথে থাকে রবি, ঘাট আছে কয়খান
দমদম থেকে সোনারপুর, নগর বাড়াইছে গুণমান
ফুটপাথ যদি পরিষ্কার হয়, প্রেম জমে সিনেমা
প্রিন্সেপ তার নব বক্ষ, ভিক্টোরিয়া তার উপমা
সাথে আছে কয়েকখান বড় বড় থিয়েটার হল
আর আছে গানপ্রেমী, ক্ষণিক ধরে, "বন্ধু চল"
শোভা তার আছে বটে, মায়ের ঘাট একখান
আদি গঙ্গা খুঁজে বেড়ায় কোথায় তার কবরস্থান
হেরিটেজ তার এদিক ওদিক, স্ট্রিট পার্কে বহুতল
এদো গলি খুঁজে পায়, কাঁটা ঘুড়ির লাটাই কল
দক্ষিণ তার সাজানো বিশেষ, সংস্কৃতি পূর্ণ
উত্তর তার আদি সতীন, কিছু বাড়ি চূর্ণ বিচূর্ণ
আরেক আছে ময়দান, আকাশ খোলা মাঠ
খেলা চলে, বন্ধু টলে, প্রেমের বিকাশ পাঠ
কলকাতা আছে কলকাতাতেই, সবাই তাহা কয়
দুঃখ তোমার বেশি হলে, ঘুরে এসো "city of joy"

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম