সত্যি যখন মিথ্যে
(এবার একটা সত্যিকারের ঘটনা লিখতে বসেছি। ঘটনা গুলো সত্যি, আমাদের চারিপাশে যে কত রহস্য এলোমেলো ভাবে পড়ে আছে তার অধিকাংশই আমরা বুঝতে পারিনা, কিন্তু একটু গভীর ভাবে ভাবলেই বোঝা যাবে। পাঁচ বন্ধুর গল্প সাথে মিশেছে প্রেম, খুন, মিলন, আর কিছু অপ্রত্যাশিত প্রেম। ঘটনাগুলো সবটাই সত্যি ঘটনা অবলম্বনে, শুধু স্থান কাল পাত্র অদল বদল করেছি।)
অভি, আমাদের ব্যাচমেট। বিজ্ঞানটা শখে করত। রহস্য করাটা ওর জীবনের জন্মগত অঙ্গ। ইন্দ্রজাল ও করতে দেখেছি কখনো কখনো। ওর বাড়ি বীরভূমের রায়পুর। গ্রামের ছেলে হলেও কোনোরকম গ্রাম্য ভাব ওর ব্যবহারএ ছিলনা। ওর বান্ধবী মলি ওর চেয়ে একবছরের জুনিয়র, আমাদের কলেজে পড়ত। অভি প্রেসিডেন্সির ছাত্র হলেও বোঝাই যেতনা ওকে দেখে। আর মলি ওই ক্যানভাসে রঙ মাখাত, ওর ঘরে গেলে বুঝতাম কোনো লাইব্রেরী তে ঢুকে পড়েছে। ওরা প্রেম করলেও ওদের মধ্যে কামনা জাগত মাসে একবার, বাকিদিন গুলো ওরা ছিল শিল্পী। দুজনেই খুব creative। রাজ, আমাদের গ্রূপের একজন নেশাখোর, তবে তার প্রেমিকা, রিয়ার প্রচন্ড দাপটে নেশায় নেশা আসত না। তবে এদের প্রত্যেকের জীবন ছিল গুছানো, চারজনের বন্ধুত্ব ছিল অসীম। কিন্তু কলকাতা শহরে বিপদ বলে আসেনা। রিয়া পড়ত বেথুন কলেজে, গণিতে স্নাতক। হেদুয়ায় রাজ রিয়ার প্রেমালাপ অনেক দেখেছি কিন্তু কলকাতা শহরের ভিড়ে খুঁজে পাইনা মলি আর অভির ভালোবাসা। তারা যেন সবসময় কিছু সৃষ্টির অপেক্ষায়। আমার সাথে অভি আর রাজের বন্ধুত্ব ভালো হলেও ওদের বান্ধবীরা আমাকে ভালোভাবে নেয়না কারন আমার কোনো fixed প্রেমিকা নেই। ওদের মতে আমার এবার সিরিয়াস হওয়া উচিত। কিন্তু আমার জগৎ ছিল আলাদা। প্রেম বন্ধুত্ব কোনোকিছুই আমাকে কোনোদিন আকর্ষণ করেনি যতটা করেছে রহস্য। আর এই রহস্যের হাত ধরেই আমি এই কাহিনি লিখতে শুরু করলাম। মলির জীবনে একটা কোনো গভীর কষ্ট বা ক্ষত আছে যার জন্য মলি সবসময় একটা ভয়তে জড়সড় হয়ে থাকে। মলির বাবা মা দুজনেই নেই। দূর সম্পর্কের দিদির কাছে শৈশব কেটেছে তারপর দিদির বিয়ে হয়ে যাওয়ার পর নিজেই নিজের জীবন বহন করেছে। অভি কয়েকবার আমাকে বলেছে মলির এই ধরনের শঙ্কার কথা। হয়ত কোনো মেয়েদের কথা, তাই ওকে চিন্তা করতে বারন করেছিলাম। মলির বাড়ি আর রিয়ার বাড়ি প্রায় পাশাপাশি, সটলেকে। মলি উচ্চ মাধ্যমিক দিয়ে আর পড়েনি, আঁকা নিয়েই রয়েছে। অভির কাছে মাঝে মধ্যে গণিত টা শেখে। ঝামেলা শুরু হলো ২১শে ডিসেম্বর,২০১৬। সেদিন মলির জন্মদিন, তাই তিনজনই ওর বাড়িতে গেছিল। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু কাজে ফেঁসে পড়েছিলাম। হঠাৎ ফোন আসে অভির থেকে। ফোনটা রিসিভ করতেই অভির ধরোধর গলায় কয়েকটা শব্দ, মলিকে পাওয়া যাচ্ছেনা। ফোন পেয়েই বিলম্ব না করে সটলেক মুখী হলাম। শিয়ালদহ স্টেশনএর কাছে থেকে বাস ধরলাম। যেতে তো ৩০মিনিট লাগবেই। ওদের চারজনই অনেকটা ভীতু, তাই জানি ওরা ঘাবড়ে গেছে। ওখানে পৌঁছতেই দেখি তিনজনে ভয়তে আঁটোসাঁটো। অভির মুখ থেকে যেটুকু শুনলাম তা গুছিয়ে লিখলে এই দাঁড়ায়, সন্ধ্যে ৭টায় মলির সাথে রিয়ার শেষ কথা হয়েছে ফোনে। তখন সে রাস্তায় বেরিয়েছিল। ৮টায় অভিরা একসাথে সারপ্রাইজ দিতে মলির বাড়ি যায়, গিয়ে দেখে দরজা খোলা, মলি নেই। ফোন সুইচড অফ। বিলম্ব না করে থানায় যাই আমরা, মিসিং ডায়রি ছাড়া আর কিছু করার থাকেনা। অভি খুব মুষড়ে পড়েছে। রিয়াও কাঁদছে। রাজ ও হতবাক। আমি এই সুযোগে বাড়ির চারিপাশে ঘুরে দেখছিলাম। পুলিশ একবার বাড়ি আসতে পারত, এই ভাবছি হঠাৎ বাড়ির সামনে দুফোটা রক্ত আর কানের দুল একটা ছেড়া পড়ে থাকতে দেখে তুলে নিলাম। ওদের কিছু বললে ওরা ঘাবড়ে যাবে, তাই নিজেই ইন্সপেক্টর কে ফোন করে জানালাম। আমি এবার মলির ঘরে গিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম। মলির সাধের ডায়রিটা উদ্ধার করলাম বালিশের নিচে। আর সেটার পাতা উল্টে যা দেখলাম তাতে বুঝলাম মলির নিখোঁজ টা অনেকদিনের প্লান করা ছকের সার্থক ফল। মলি আসলে বনপলাশ রায়চৌধুরী র নাতনী, উনি ছিলেন বর্ধমানের মোহিনী গ্রামের জমিদার। মলির বাবা অক্ষম ছিল, তাই কোনোদিন নিজের স্ত্রী অর্থাৎ মলির মা কে কোনোদিন সুখী করতে পারেননি। তবে ভবিষ্যতে কে এই বংশের হাল ধরবে, সেই নিয়ে বনপলাশ বাবু খুব চিন্তিত ছিলেন। মান সম্মান জড়িয়ে বংশের সঙ্গে আবার, যখন জানলেন নিজের ছেলের ব্যার্থের কথা, তখন তিনি মলিকে দত্তক নেন। কিন্তু তারপর কোনো অজ্ঞাত কারণে মলির বাবা নিখোঁজ হয়ে যায়, তার কয়েকবছর পর মলির মা খুন হয়। সে রহস্যের কিনারা আজও হয়ে ওঠেনি। এই মলি কে বনপলাশ বাবু তার দূর সম্পর্কের আরেক নাতনির কাছে দিয়ে আসেন এবং সমস্ত সম্পত্তি নিজের নাতনির নামে করে দেন। মলির সেই দিদির এক বন্ধু প্রমিত খুব ওদের বাড়ি আসত। দিদি না থাকলেও আসত, আর সেই সময় বাচ্ছা মলিকে উগ্র আদরে ঢেলে দিত। তখন চিৎকার করত মলি, তার বেশি কিছু পারতনা, বলা ভালো, কি হচ্ছে সেটাই বুঝতোনা। কিন্তু সেই বীভৎস স্মৃতি ঝাপসা হলোনা মলির বরং বয়স যখন বাড়ল, বুঝতে শিখল, মলি তারপর থেকেই আরো একা করে দিয়েছিল নিজেকে। অভিকে খুব ভালোবাসত, আর অভির স্নেহে নিজেকে ওর প্রেমিকা কম, সন্তান বলে নিজেকে মনে করতো। বেশ চলছিলো। কিন্তু প্রায় ৩মাস হলো মলি বুঝতে পারতো কেউ তাকে সবসময় পিছু করছে। সটলেকের শুনশান রাস্তায় সে খুব দরকার না পড়লে বেরতো না। কোনো অসুবিধা হলে রিয়া রিয়ার বাবা মা কে বলতো, আর অভিও ছিল। কিন্তু এই পিছু নেওয়ার কথা কাউকে সে বলতে পারেনি। আসলে মলির সবসময় মনে হতো প্রমিত তাকে পিছু করছে। কিন্তু নিশ্চিত ছিলনা। ডায়রির পাতা পড়তে পড়তে হুশ এলো পুলিশের গাড়ির শব্দ, পুলিশ এসছে। পুলিশকে ব্যাপারটা বলাতে দেখলাম অভি আরো চিন্তিত হয়ে পড়ল। রিয়ার বাবা মাও এসছে। পুলিশ সবাইকে ওই সাধারণ প্রশ্ন করে চলে গেল। ভোর হওয়ার আগেই আমি মলির দিদির বাড়ি গেলাম, সেখান থেকে প্রমিতের ঠিকানা জোগাড় করে, সোজা প্রমিতের বাড়ি। প্রমিত ই দরজা খুলল। উত্তর কলকাতা র বেনিয়াটলা, জীর্ণ পুরনো বাড়ি। পুলিশকে আগেই ফোন করে দিয়েছিলাম, তাই তারাও আমার সাথে সাথেই এসে হাজির। প্রমিত কে শুরু করলো জেরা, ওর ফোন লিস্ট ঘাটা হলো। তেমন কিছু নেই। ওর ফোনের সমস্ত ইনগোয়িং আউটগোয়িং লিস্ট দেখা হলো সেখানেও কিছু নেই। প্রমিত ও স্বীকার করলোনা বাধ্য হয়েই পুলিশ তাকে হেফাজতে নিলো। এদিকে আমি প্রমিতের বাড়িতেই থেকে গেলাম কিছুক্ষন। ওর ঘর ঘুরে দেখে মনে হলো ঘরে মহিলাদের যাতায়াত ভালোই আছে, বিছানায় তাদের ভোগবিলাস ও হয়। কিন্তু মলির হৃদিশ নেই।
২৩শে ডিসেম্বর, এখন সন্ধ্যে ৬টা, এখনো মলি নিরুদ্দেশ। আমার মনে বিভিন্ন আশঙ্কা সম্ভাবনা উকি দিচ্ছে, তবুও আমি অন্ধকারে। অভিকে আজ থানায় ডেকেছিল কিছু জিজ্ঞাসাবাদের জন্য। রাত তখন পৌনে বারোটা, হঠাৎ রিয়ার ফোন। ফোন ধরতেই তীক্ষ্ণ কান্নাস্বরে রিয়া ওধার থেকে বলে উঠল, রাজ আর নেই, একটু আগে খুন হয়েছে। মারাত্মক ভাবে শক খেলাম, অপ্রত্যাশিত কাকতলীয় ঘটনা কিভাবে ঘটলো তা আমাকেও কিছুক্ষন হতবাক করে দিল। দেরি না করে ছুটলাম সটলেকে। যেন কোনো মৃত্যপুরীর বাসা এই সটলেকে। খুন হয়েছে রিয়ার বাড়ির সামনেই। রিয়াকে ছাড়তেই রাজ তার বাড়ি এসেছিল। ওর বাড়ি থেকে বেরিয়েই হঠাৎ একটা বাইক হুট করে এসে গলায় ছুড়ি চালিয়ে অদৃশ্য হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি অনেক লোক জড় হয়েছে। পুলিশ তার কাজ করে চলেছে। ব্যক্তিগত শত্রুতা না থাকলে তো এরকম ভাবে খুন হবেনা। হঠাৎ করেই দুজন এভাবে হারিয়ে গেল, মানতে পারছিলামনা। তবে ঘটনা তো পৃথিবীতে সবজায়গায় ঘটছে,তাই তাদের ভিড়ে হারিয়ে গেল এই ঘটনা দুটো। পুলিশ ও কার্যত পরাজয় স্বীকার করে নিল। নিখোঁজ আর খুন দুটোতেই কোনো সূত্র ছিলনা যা দেখে পুলিশ এগোবে। প্রায় আট মাস পর আমি দেখলাম পৃথিবী তার রঙ বদলেছে, বদলেছে মানুষ, তারা আরো উন্নত হবার লক্ষ্যে আরো হিংস্র হয়ে উঠছে। মলি রাজ আজ খবরের শিরোনামে নেই, নেই পুলিশের মাথায় এমনকি অভি আর রিয়াও অনেক পাল্টে গেছে। রাজের বাবা মা ও ভগবানের অভিশাপ বলে তাদের অপূরণীয় ক্ষতি মেনে নিয়েছে। শুধু আমি পাল্টাতেই পারলামনা। আজও রহস্যের পিছনে ঘুরে বেড়াই। আর ঠিক এইসময় ঘটলো টেলিপ্যাথি। আমি সচরাচর খুব একটা শপিং মলে যাইনা। সেদিন গল্ফগ্রিন গেছিলাম। হঠাৎ দেখলাম সাউথ সিটির ঠিক পাশেই অভি আর রিয়া বেশ ঘনিষ্ঠ হয়ে গল্প করছে। একটু আড়ালে দাঁড়িয়ে এই বীভৎস ব্যাপার দেখছি হঠাৎ, পলকের মধ্যে অভি আর রিয়ার ওষ্ঠ চুম্বনের দৃশ্য দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম। বাড়ি এসে ওই দৃশ্যটাই মাথায় ঘুরপাক খেয়ে চলেছে। কেমন ভাবে এ সম্ভব তা বুঝে উঠতেই পারলামনা। যে রহস্য মনে হয়েছিল আর সম্ভব নয় ভেদ করা, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অভি সম্পর্কে আমি বেশি কিছু জানিনা। রিয়া সম্পর্কে আরও জানিনা। আমার মনে সন্দেহ দানা বেঁধেছে, মলি আর রাজ আমাকে জাগিয়ে রেখেছে সর্বক্ষণ।
ঠিক ২ দিন পর, আমি মলির বাড়ি গেলাম লুকিয়ে, তখন রাত ১টা বেজে গেছে। চাবি অভির কাছেই থাকত, কাজেই চোরের মত ঢুকতে হলো। তবে বাড়ির ভেতরে গেলেও, ঘরের ভেতর ঢুকতে পারলামনা। বরং বাইরে দাঁড়িয়ে যা শুনলাম তাতে কানের রক্ত হিম হয়ে গেল। ঘোলাটে কাঁচের জানলার ওপারে ঘরের মধ্যে রিয়া আর অভি, দুজনের কাতর গলার স্বরে বুঝতে অসুবিধা হলোনা, তারা যৌনলীলায় মত্ত। অবাক না হয়ে কান সজাগ করে গভীর রহস্যের উন্মোচন এর অপেক্ষায় প্রহর গুনলাম। ওদের যৌন মিলন এর শেষে শুনলাম অভি বেরোবে কোথাও একটা। কিছুক্ষন পরেই অভি বেরোলো। ঘরের দরজা বন্ধ না করে শুধু মেন গেটের দরজা দিয়ে চলে গেল অভি। আমি ঘরের দরজা দিয়ে ঢুকে বাথরুমের ভিতর ঢুকে গেলাম। কিছুক্ষনের মধ্যেই দরজা খোলার শব্দ, আমি দরজার পিছনে যেভাবে পারলাম জড় হয়ে দাঁড়িয়ে থাকলাম। রিয়া অর্ধ নগ্ন অবস্থায় বাথরুমে ঢুকে তার নিচের প্যান্ট খুলে পূর্ন নগ্ন হয়ে শাওয়ার চালিয়ে দিল। তখনো সে আমাকে দেখেনি। কখনো রিয়ার প্রতি কামনা আসেনি যেটা আজ ওর নগ্নতায় মোহ হয়ে আসছে। রিয়া পিছন ঘুরতেই আমাকে দেখে হতবাক, যেনো আকাশ থেকে পড়লো, কিন্তু কিছুক্ষনের মধ্যেই সে আমার দিকে সরে এসে আমার গলা ধরে টেনে নিল নিজের কাছে, শাওয়ার এর নিচে দুজনেই ভিজছি। ওর ভিজে চুল, ভিজে ঠোঁট, বক্ষ যুগলের আকর্ষণীয় ছন্দে আমি কামনার কাছে স্বীকার হলাম, ওর হাত দুটো ধরে ওকে দেওয়ালে ঠেলে ঠেস দিয়ে দাঁড় করালাম, আর তারপর উন্মাদ মত্তে অঝোর যৌনতায় আমরা সেদিন উল্লাস করলাম ঠিকই কিন্তু তাতে আমার মনের রহস্য শেষ হলোনা, বরং রিয়া কে যৌনতার প্রবল ঘোরে যা যা জিগ্যেস করলাম সে বলে দিল। রিয়ার কথায় অভি আর রিয়ার শারীরিক সম্পর্ক উন্নত হয়েছে কেবল তাও রাজ আর মলির অনুপস্থিতিতে। ব্যাপারটা গ্রহণ যোগ্য হলোনা। তাই সেদিন রিয়ার শরীর ছেড়ে উঠে পড়লাম আবার, গন্তব্য মোহিনী। ভোরের ট্রেন ধরে বেরিয়ে পড়লাম। মোহিনী পৌঁছে জমিদার বাড়ি পৌঁছে সেখানের তৈল চিত্র দেখে আমি হতবাক। প্রাচীন কিছু লেখা, পত্র ঘেটে আর লোকেদের কথা শুনে যা বুঝলাম তা এই, বনপলাশ বাবুর দুই সন্তান। মলির বাবা আর ওনার বোন অর্থাৎ মলির পিসি। অক্ষমতার কারনে মলির বাবা যখন প্রায় গোবেচারা, বনপলাশ বাবু ঠিক করলেন তার মেয়ের স্বামীর সাথেই ওনার বৌমার একবার যৌন সম্পর্ক হোক। তাই মাত্র তিনজনে জানল এই ঘটনা। যেদিন রাত্রে এই ব্যবস্থা করলেন, সেই রাত্রে নিজের বৌমা কে নিজের ঘরেই শোয়ালেন। কিন্তু ওনার জামাই সময় মত আসতে পারলনা। বনপলাশ বাবুর নির্দেশে বৌমা নিজের যৌবনের সমস্ত শরীরের উগ্রতা দর্শন করে সেজেছিল। বনপলাশ বাবু নিজের বৌমা কে দেখে কামনায় অস্থির হয়ে উঠলেন কিন্তু প্রকাশ করতে পারলেন না। শেষে ভোর রাতে ওনার বৌমাই বক্ষ বাঁধন খুলে বনপলাশ বাবুকে আকর্ষিত করে তোলে, মিলন হয় শুরু কিন্তু এই দৃশ্য দেখে নিয়েছিল মলির বাবা। রাগে দুঃখে কষ্টে প্রায় উন্মাদ হয়ে যায়। এই দিকে মলির পিসি উদ্ধার করে কয়েকটি পত্র, যেগুলোর মাধ্যমে বনপলাশ বাবু আর মলির পিসে মশাইয়ের ওই বিষয়ে কথা হয়ে ছিল। মলির পিসি ধরেই নেয় মলি ওনার স্বামী আর মলির মায়ের মিলনের ফল। এমতাবস্থায় মলির পিসি শোধ নেওয়ার কথা ভাবতে শুরু করেন, এবং সবশেষে নিজের দাদার সাথেই যৌন মিলনের ইচ্ছা প্রকাশ করে। দাদা অক্ষম হলেও সংযমের জন্য ক্ষমতা ছিল। দাদা বোনের মিলন ঘটে। তারপর দাদাও নিখোঁজ হয়ে যায়, মলির মা খুন হয়। সম্ভবত মলির বাবা নাহলে মলির পিসি খুনী বলে ধারণা করি। মলি তারপর কলকাতা চলে আসে। রায়পুর এর বাস ধরে চলে যাই সেখান থেকেই। অভির বাড়ি পৌঁছতে বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে আসে। বাড়ি তে গিয়ে নিজের পরিচয় দিই, অতিথি আপ্যায়ন তুলনাহীন। একটা ফটো আলব্যাম খোলা ছিল সামনে, সেটা উল্টে পাল্টে দেখি। হঠাৎ রিয়ার মুখ ভেসে ওঠে ছবির আলব্যাম এ। অভির বাবা মা কে জিজ্ঞেস করলে ওরা জানায় ওর নাম কাবেরী, বর্ধমানে বাড়ি, অভির সাথেই পড়ে কলকাতায়, অভির বাগদত্তা এই কাবেরী যার সাথে রিয়ার কোনো বিভেদ নেই। মাথার মধ্যে ঝড় ওঠে, সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। কোন গোলক ধাঁধায় এসে পড়েছি তা নিজেও বুঝে উঠতে পারলামনা। কলকাতা ফেরার ট্রেন ধরলাম। গাছপালা গুলো যত পিছনে যাচ্ছে আরও গাছপালা এগিয়ে আসছে আমার দিকে তারপর তারাও চলে যাচ্ছে। যেন রহস্য আর গাছ মিলেমিশে গেছে। আমি যদি খুব ভুল না করি তবে এবার আমার সমস্ত সন্দেহ অভি আর রিয়ার ওপরেই পড়েছে।
কলকাতা এসে পৌঁছতেই কাল বিলম্ব না করে ছুটে গেলাম রিয়ার বাড়ি। রিয়াকে সেখানে পেলামনা। পাশেই মলির বাড়িতে গিয়ে দেখি অভি আর রিয়া গল্প করছে। আমি হঠাৎ করে গিয়ে কাবেরী নামে ডাকতেই রিয়া সাড়া দেয় কিন্তু পরক্ষনেই বিপদ বুঝে কথা ঘোরানোর চেষ্টা করে। অভিও কাবেরী নাম শুনে আমার দিকে ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনের হিংস্র চোখ তখন আমার ওপর বর্ষিত হচ্ছে। আমি জানি কিছু একটা ঘটতে চলেছে, আর ঠিক সেই সময় হঠাৎ করে অভি আমার দিকে ঝাঁপিয়ে পড়ে। ওর হাতে ছুরির আঘাতে আমার বুকে কিছুটা সেটা বিধে যায় কিন্তু আমার প্রতি আক্রমনে অভিও ছিটকে পড়ে। প্রবল ধস্তাধস্তি তে যখন দুজনে বদ্ধ, হঠাৎ পিছন থেকে রিয়া আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। তারপর আমি হাসপাতালে নিজের জ্ঞান ফিরিয়ে বাকি কথা ইন্সপেক্টর এর থেকেই শুনি। ওনারা দুজনকেই গ্রেফতার করেছে আমার ওপর আক্রমনের জন্য। কিন্তু পুলিশ কে রাজ আর মলির ঘটনা নিয়ে বললে তারা আমাকে আশ্বাস দেন, আমি সুস্থ হলে পুরোটা শুনবেন।
মাস দুয়েক আগের ঘটনা। যেহেতু আমি কোনো রহস্য উপন্যাস লিখতে বসিনি তাই বিশ্লেষণ করলামনা, তবে সত্যি কাহিনী টা তুলে ধরলাম, কল্পময় ইতিহাসের চেয়েও এই ইতিহাস এই রহস্যময় বেশি রোমাঞ্চকর তা বলার অপেক্ষা রাখেনা। মলি, সেই মেয়েটার কাহিনী বলতে গিয়ে নিজেই শিহরন খাচ্ছি, অবয়ব জুড়ে। মলি নিখোঁজ হয়েছিল নিজের ইচ্ছায়। রিয়া ছিল মলির পিসির মেয়ে, কিন্তু মলির পিসি আর মলির বাবার ঘনিষ্ঠতার জন্য মলির পিসিও খুন হন। মাকে হারিয়ে রিয়া অর্থাৎ কাবেরী সবসময় মলিকে দোষ দিত। হিংসা প্রতিশোধ কাবেরীকে তাড়িয়ে বেড়াতো সবসময়। মলি অনেক ছোটবেলায় কলকাতায় এসছে তাই সে বুঝে উঠতে পারেনি রিয়াই তার বোন, এদিকে কাবেরী সবটা জানত। অভির সাথে মলির সম্পর্ক হলেও, মলির শুকনো চেহারা কোনোদিন অভিকে আকর্ষণ করেনি, বরং কাবেরীর প্রতি তার টান আসে। মলিকে কাবেরী সহ্য করতে পারতনা, হয়ত তার জন্য তার পারিবারিক ইতিহাস দায়ী আর তাছাড়া পুরো সম্পত্তি মলির নামে। মলিকে পৃথিবী থেকে সরাতে কাবেরী রাজের আড়ালেই অভির সাথে হাত মেলায় আর অভিও বিপরীতে রাজ কেও পৃথিবী থেকে সরানোর প্রতিজ্ঞা নেয়। কিন্তু একদিন অভি আর কাবেরীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নেই মলি, সে সব কথা রাজ কে বললে রাজ মলিকে প্রতিশোধ নিতে বলে। রাজ মলিকে রাজের সাথেই ঘনিষ্ঠ হবার ইঙ্গিত দিতে গেলে মলি তা গ্রহণ করেনা, আর অকস্মাৎ মলি নিখোঁজ হয়ে যায়। রাজ কে খুন মলি করে। মোটিভ একটাই অপমানের বদলা। মলি বুঝে যায় অভি আর রিয়া তার সবচেয়ে বড় শত্রু। যখন কাবেরী অর্থাৎ রিয়া মলির বিছনায় অভির সাথে ঘুমন্ত, সেই সুযোগে মলি ঘর বন্ধ করে আগুন জেলে চলে যায়। পরের দিন পুলিশ এসে প্রাথমিক তদন্তে দুর্ঘটনা বলেই মত দেয়। মলি হয়ত ছাড়া পেয়ে যেত, কিন্তু একদিন খিদিরপুর স্টেশনে ওকে দেখতে পাই। পিছু নিই। ফাঁকা গলি দিয়ে মলি এগিয়ে চলেছে। কোনোদিন মলিকে এভাবে দেখিনি। শুটবুট পরে সে মডার্ন একেবারে। কিছুক্ষন পর মলি ছোট খাটো গলিতে ঢুকতে শুরু করে, ওয়াটগঞ্জের রেড লাইট এলাকা। ঘিঞ্জির মধ্যেই এগোতে থাকে তার বুটের ছাপ গুলো, আর পিছনে সঙ্গ নিই আমি। তখন রাত ১২টা প্রায় বেজে গেছে একটা গুদাম ঘরে এসে মলি ঢোকে। বাইরে থেকেই আড়ি পেতে দাঁড়িয়ে থাকি, কিন্তু কোথা থেকে দুজন বন্দুক ধারী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে গম্ভীর ভাবে জিজ্ঞেস করল কি চাই, উত্তরে মলির কথা বলাতে ওরাই ভেতরে নিয়ে গেল। মলি আমাকে দেখে অবাক হলোনা বরং উচ্চস্বরে হেসে উঠলো, তার হাসির ধরনে ভয় আসতে বাধ্য তাও জিজ্ঞেস করলাম কে সে? সে কেন এখানে? কিছুক্ষন আমার দিকে তাকিয়ে মলি তার ইতিহাস বলে চলল। সবশেষে মলি আমাকে ছেড়ে দিল তার ডেরা থেকে। সকালের আলো ফুটেছে। খিদিরপুর মোমিনপুর প্রিন্সেপ ঘাট হয়ে বাস ছুটছে বাবুঘাটের পথে।
মলির বাড়ি টা মলি বেঁচে দিয়ে তার গ্রামে ফিরে গেছে হয়ত আমি তাকে অনুরোধ করেছিলাম তাই । মলির সাথে মাঝে মধ্যে কথা হয়। সব কথা জেনেও আমি তাকে পুলিশের হাতে তুলে দিইনি তার জন্য সে অনেক কৃতজ্ঞ তা তার আচরণই বলে দেয়।
এত যুগ পরেও মানুষ দ্বৈত সত্তাকে বয়ে নিয়ে চলেছে। দোষ আমারও আছে। অন্ধকার জগৎ সবসময় আলোর মধ্যেই মিশে আছে। বন্ধুত্ব প্রেম, বাবা মার সম্পর্ক, আর পরকীয়া যেন জীবনের খাঁটি একটা অঙ্গ যা দেখা যায়না শুধু প্রয়োজনে ব্যবহার করা যায়। ভালোবাসা নামের আবেগ টা যেন শতপ্রাচীন যুগের কোনো ভঙ্গুর দেওয়াল। বিশ্বাস এর প্যালেস্তারা ক্রমশ খসে পড়ছে। স্নেহ মায়া মমতার মতই চুন সুরকি ইটের গুঁড়ো আজ শুধুই চূর্ণ বিচূর্ণ হয়ে কোনো ভিত্তিহীন দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, প্রতি মুহূর্তে অপেক্ষা দিশেহারা হচ্ছে কেন সে দেওয়াল এখনো দাঁড়িয়ে। প্রশ্নেরা উত্তরের পিছনে ছুটেই চলেছে আর আমার কলম ও রহস্যের অন্ধকার কালিতে ডুব দিয়ে বারবার বেঁচে ফিরছে আর সাদা কাগজে দাগ ফেলে চলেছে।
--------------
Comments
Post a Comment