ভোর সাড়ে চারটে
কখনো ভোর সাড়ে চারটে দেখেছ?
আমি দেখলাম তাও ফেইনম্যানের জন্য।
কখনো ভোর সাড়ে চারটে শুকেছ?
সবচেয়ে স্নিগ্ধ সবচেয়ে রহস্যময়
কখনো ভোর সাড়ে চারটে ছুয়েছ?
সবচেয়ে অমলিন মৃদু শীতল বাতাস
তোমার তো প্রেমিক ঘুম
তাই তোমার এসব কিছুই হবেনা
যা হবার সবই শুধুই আমার
কারণ আমার প্রেমিকা যে ভোর সারে চারটে
Comments
Post a Comment