একটা বিদ্রোহ চলছে, শব্দ নিয়ে চোরাগলিতে যে শব্দ গুলোর জননী মরীচিকাময় ভালোবাসা কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাওয়া একটা হাঁসফাঁস শব্দ যে শব্দে আমার ঘুম আসে পৌনে তিন ঘন্টা পর
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? এই প্রশ্নটা মাথায় আসতেই আপনি হয়তো গুগলে জানতে চাইবেন কিন্তু পাবেন না। ইন্টারনেট দুনিয়ায় আপনি হয়তো যে কোনো বিষয়ের উত্তর পেয়ে যাবেন, এই ধরুন কার কত সম্পত্তি, কার কটা বিয়ে কার কতকিছু ঘটনা মাইলফলক ইত্যাদি। কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী এবং দুঃখী মানুষ আপনি ইন্টারনেটে ভার্চুয়াল মাধ্যমে খুঁজে পাবেন না। তখনই আপনার সবচেয়ে সুখী খোঁজার ইচ্ছে বাড়বে। কোনো এক সপ্তাহের শেষে স্কুল কলেজ কোচিং কিংবা অফিস সেরে বাড়ি ফেরার সময় আপনার ওপর মঙ্গল তুষ্ট হবে আর শনির সাথে সেই চুক্তি করে আপনার মনে সুখের খোঁজ দেবার আভাস দেবে। সেই আভাস পেয়ে আপনার খামখেয়ালিপনা বেড়ে যাবে আর বাড়ি ফেরার ইচ্ছে চলে যাবে। মনে হবে তিলোত্তমা কে একটু ঘুড়ে আবিষ্কার করে আসি। হঠাৎ করেই কোনো সুখকর সিনেমার নাম শুনে আপনার ইচ্ছে হবে সিনেমা টা দেখার, ব্যাস আপনিও তিলোত্তমার কোনো অপেক্ষাকৃত দুর্গম জায়গার সিনেমা হলে যাবার তোড়জোড় করবেন। আপনার প্রস্তুতি দেখে আকাশ তার বন্ধু মেঘের সাথে গর্জন করে ঝগড়া করবে। আপনি সেই দিক খেয়াল না করেই অনেক টা বেহুশ ভাবে সিনেমা হলের কাছাকাছি কোনো মোড় এ নামবেন বাস থেকে। ফুটপাথ দিয়ে হেঁটে যেতে যেতে দ...
আজকের আমার দিন টা বেশ অন্যরকম অভিজ্ঞতা নিয়ে কাটল। সেই অভিজ্ঞতাই আমি এখন লিখতে লিখতে হাটছি। ফোনের স্ক্রিনগার্ড কিনব বলে বেরোলাম যখন তখন মেঘলা হয়ে গেছে, বাতাস তার গতি কিছ...
উপোস করলেই যদি ভগবান খুশি হতেন, তবে খালি পেটে দীর্ঘদিন থাকা মানুষ রা সবচেয়ে ভাগ্যবান হতো। অন্যকে বিচার করার আগে নিজেকে বিচার করুন। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন। মানু...
Comments
Post a Comment