খুনসুটি

গুঁড়ো গুঁড়ো সূর্য, নবীন প্রেমের বসন্ত
তোমার চোখে চাঁদের জলের ঝর্ণা
বেনীল আকাশে আজ শত জাহাজের ভিড়
আমার হৃদয়ে তোমার গোপন ধর্ণা

তারাগুলো উজ্জ্বল তোমার ধুলো পুড়িয়ে
ধুলো ভরাট সূর্য আজ আগুনে থইথই
সন্মুখের জাহাজে সূর্য যখন অপরিণীত
তোমার জন্য পাতব তবে মিষ্টি প্রেমের দই

তোমার সাথে খুনসুটি লাগলে বেশ হয়
ধুলোহীন প্রেমে লাগবে মলিন এক বসন্ত
তিলোত্তমার বুকে হেঁটে শেখাবো তোমায়
ভালোবাসার ক থেকে ঘৃণার হসন্ত

প্রেমের প্রথম বসন্তের দাবানল ভীষণ সুন্দর
দুজনেই খুনি হব, খুন করব খুনসুটি
আর যখন দাঙ্গা লাগবে মনের পাড়ায়
তোমার গড়নে এঁকে দেব চুম্বন দুটি।

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম