হতাশা

রোজ সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরি, আমায় জড়িয়ে থাকে একরাশ হতাশা
প্রতি রাতে ছাদের পাঁচিলে হেলান দিই, প্রেমিকার মত ক্লান্তি জড়িয়ে থাকে
রাত ১১টা বাজলে যখন তিলোত্তমাও ঝিমোতে শুরু করে, আমি জেগে থাকি
মেঘ না থাকলে আকাশের তারা দেখে তোমার কথা ভাবি, চাঁদ দেখলে শক্তি পাই
তিলোত্তমাও শক্তি ফিরে পায়, রক্তের দাগ আরো স্পষ্ট হয়ে ওঠে সবাই ঘুমোলে

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম