সার্থক কবি

আচ্ছা কবি বাতাস ভাঙলে কি পাবো?
সুখ নেই, তাও কোথায়ই বা যাবো!
তোমার সোনায় বাঁধানো কবিতায় খুঁজে পাইনি
বহুকাল খুঁজেছি, বাতাসকেও ভাঙতে পারিনি
না চাইতেও কবি তোমাকে আমি সব দিয়েছি,
সত্যি বলবো? যৌবন জ্বালা আজ সব হারিয়েছি
জানি গর্ব তোমার খর্ব নয়, লহমায় খনন চললো
তবু তুমি খুঁড়লেনা এক হাত জমি, সত্যি বলো!
ইচ্ছে হয়নি কখনো আমাকে জড়িয়ে ধরো আদরে?
কবি তুমি বড্ড আঁতেল, মুখ ঢেকে শোও চাঁদরে
সুখের চিল আকাশে ওড়ে, মনের ভিতর বড়ই গোপন
তুমি আমার অঙ্গে অঙ্গে সাজাতে পারতে রূপযৌবন
নাহলে ভোর সাড়ে তিনটেয় পিঠে একটা চুমু দিও;
আলতো করে ঘাড়ে ফেলতে পারতে গরম নিঃশ্বাস;
কি মুশকিল, এটুকু চাইতেই, আমার চরিত্রে অবিশ্বাস
ধৈর্য্য ধরে আদর খেতাম, দেখতে পেতেনা রক্ত!
যোনিজুড়ে হাহাকার, বক্ষযুগল হচ্ছে তি-তি বিরক্ত
কবি আমার ভিতর জ্বালা করে, তুমি কেন জ্বলনা
ঈশ্বর, তুমি কেন নেভাও যৌবন জ্বালার বাসনা?
একদিন কবর পাবে, কবিতা তোমার অমর রবে
বলতে পারো, কোন কবি কবিতা লেখে শবে?
বুকে তুমি হাত দেবে, তাতেও এত সঙ্কোচ বোধ?
খালি কবিতা লিখলেই চলবে? দেখবেনা রক্তস্রোত?
আমি তোমায় লিখব এবার, তুমি যতটা ব্যর্থ
পৃথিবী জুড়ে পঠিত হোক, কবিতা হবে সার্থক।

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে?

Edison vs Tesla

ভ্রমর প্রেম