তমাল তরুর শাখা
ঝুলে পড়ুন আপনি
ঝোলানো হোক আপনাকে গাছের ডালে
দোষ তো আপনার, আপনি খুনি
মা হয়ে নিজের সন্তান কে, হায়!
কীভাবে পারলেন আপনি নিজের সন্তানদের মারতে
তবে আর কি, এই ওনাকে ঝুলিয়ে দাও ডালে।
তিন মেয়েকেই বিশ মেশানো সন্দেশ।
তমাল তরুর শাখাটা ঝোলার জন্যে ভালো
দৃষ্টিতে কালো ফাঁস, স্বামীও নির্বাক দর্শক
সবাই উৎকন্ঠিত, কেউ বলে কেরোসিন আনো।
এটা কোলকাতা নয়, এটা মরুভূমিও নয়
তুমি আজ জঙ্গলের আদিবাসীতম বাসিন্দা
একুশ শতকের শেষে পুত্রভাগ্যহীনতার উদাহরণ
ব্যর্থ মায়ের বয়স কুড়ির কোঠায়, তিনটি কন্যা।
কেউ জানবেনা মেয়েটি শরীর বেচে স্বামীকে খাওয়ায়
কেউ জানবেইনা যে স্বামীর আনা বিষ-সন্দেশের কথা
কেউ জানবেনা মেঠো ধুলি পথ আজ বিষাক্ত
কেউ জানবেনা, তমাল তরুর শাখাও নয়।
Comments
Post a Comment